চাঁদপুর: শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জোনাল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বে কুমিল্লা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলকে ৫১ রানের বড় ব্যবধানে হারিয়েছে চাঁদপুর অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল।
বুধবার (২ নভেম্বর) সকালে হবিগঞ্জ স্টেডিয়ামে গ্রুপ পর্বের এ খেলা গুলো অনুষ্ঠিত হয়।
একইদিনে বিকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
তিনি জানান, চাঁদপুর দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেটে ১২২ রান করে, জবাবে কুমিল্লা নির্ধারিত ৫০ ওভারে ৭১ রানে অলআউট হয়।
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরো জানান, আমরা আশাবাদী চাঁদপুর অনুর্ধ্ব ১৮ দলকে নিয়ে। পরবর্তী আরো ২ টিখেলাতেও এ দল ভালো খেলে জিতবে এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলবে।
উল্লেখ্য, গ্রুপ পর্বের খেলায় করা হয় ৪টি গ্রুপে ভাগ করা হয়। সি গ্রুপে চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৮ দল অংশগ্রহণ করছে। এছাড়াও গ্রুপটিতে রয়েছে কুমিল্লা, সুনামগঞ্জ ও নোয়াখালী জেলার অনূর্ধ্ব ১৮ দল।
পরবর্তীতে ৬ নভেম্বর দ্বিতীয় খেলা মুখোমুখি হবে সুনামগঞ্জ ১৮ দলের সাথে ও শেষ খেলায় ৮ নভেম্বর নোয়াখালী অনূর্ধ্ব ১৮ দলের সাথে মুখোমুখি হবে চাঁদপুর অনূর্ধ্ব ১৮ দলের।
ফম/এমএমএ/


