কাল ঢাকায় উদ্ধোধনী ম্যাচে খেলবে নারায়ণগঞ্জ ও চাঁদপুর সোনালী অতীত ক্লাব

চাঁদপুর সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়দের মাঝে জাসি তুলে দিচ্ছেন কোচ বোরহান খান।

চাঁদপুর: ঢাকায় কনফিডেন্স গ্রুপ মাষ্টার্স কাপ ফুটবল টুনামেন্টে অংশ নিচ্ছে চাঁদপুর সোনালী অতীত ক্লাব। সোনালী অতীত ক্লাব ঢাকা বাংলাদেশের আয়োজনে ও ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ১২ টি ক্লাব।

কাল বুধবার প্রতিযোগিতার উদ্ধোধনী ম্যাচে দুপুর আড়াইটায় অংশ নিবে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব ও চাঁদপুর সোনালী অতীত ক্লাব।
আগামীকাল ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩১ ডিসেম্বর পযন্ত। খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার মোহাম্মদপুর শারিরিক শিক্ষা কলেজ মাঠে।

দীর্ঘ ৪২ বছরের ঐতিহ্যেবাহি সোনালী অতীত ক্লাব বাংলাদেশ। এ ক্লাবের আয়োজনে সারাদেশের ১৯৭০, ১৯৮০ ও ১৯৯০ দশকের তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত জেলা ভিত্তিক সোনালী অতীত ক্লাব ফুটবল দলের অংশগ্রহনে মাষ্টার্স কাপ ফুটবল টুনামেন্ট -২০২২ আয়োজন করা হয়েছে।

ঢাকার মোহাম্মদপুর শারিরিক শিক্ষা কলেজ মাঠে এ টুনামেন্টে অংশ নিচ্ছে দেশের ১২ টি দল। ট টুনামেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম।

টুনামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে : – সোনালী অতীত ক্লাব বাংলাদেশ, সোনালী অতীত ক্লাব চট্টগ্রাম, সোনালী অতীত ক্লাব রংপুর, সোনালী অতীত ক্লাব চাঁদপুর, সোনালী অতীত ক্লাব বরিশাল, সোনালি অতীত ক্লাব খুলনা, সোনালী অতীত ক্লাব যশোর, সোনালী অতীত ক্লাব সিলেট, সোনালী অতীত ক্লাব রাজশাহী, সোনালী অতীত ক্লাব বগুড়া, সোনালী অতীত ক্লাব মুন্সিগঞ্জ ও সোনালী অতীত ক্লাব ফেনী।

টুনামেন্ট উপলক্ষে গত কয়েকদিন ধরেই চাঁদপুর স্টেডিয়ামে অনুশীলন করেছেন সোনালী অতীত ক্লাব চাঁদপুর দলের খেলোয়াড়রা।

সোমবার (২৬ ডিসেম্বর ) বিকেলে চাঁদপুর দলের খেলোয়াড়দের মাঝে জাসি ও অনন্য সরঞ্জামদি তুলে দেয়া হয়। দলটি মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন বলে জানা গেছে।

চাঁদপুর দলের খেলোয়াড়রা হলেন – কোচ বোরহান খান, টিম ম্যানেজার রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, খেলোয়াড় : মনোয়ার চৌধুরী, গোলাম মোস্তফা বাবু, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম পিন্টু, আনোয়ার হোসেন মানিক, তপন চন্দ, জসিমউদদীন পাটওয়ারী, জাহাঙ্গীর পাটওয়ারী, ইউসুফ বকাউল, ওয়াহিদুর রহমান লাবু, সোহেল রানা সোহাগ, বিএম হারুনুর রশীদ, জাহাঙ্গীর গাজী, এমদাদ মজুমদার, আনোয়ার মাঝি, মশিউর রহমান, নুরুল আমিন আকাশ, আব্দুল হালিম তুহিন, গোলাম কাদের মুকুল, হানিফ বকাউল, মনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, ফারুক, জিন্নাহ ও আলমগীর।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম