কচুয়ায় বজ্রপাতে ব্যাক্তি নিহত

কচুয়া (চাঁদপুর): চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে বজ্রপাতে হারুনুর রশিদ পাটওয়ারী (৫৫) নামে একজন নিহত হয়েছে ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১০ টায় প্রচন্ড ঝড ও একই সাথে বজ্রপাত শুরু হলে আবহাওয়ার অবস্থা খারাপ দেখে তিনি গোয়াল ঘরের রেক্সিন টেনে দেয়ার সময় বজ্রপাতে আহত হন। সাথে সাথে হারুনুর রশিদকে স্থানীয় রহিমানগর বেসিক এইড এন্ড হসপিটালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন বলেন, বজ্রপাতে তার মৃত্যুর খবর আমরা জেনেছি। তিনি একজন ভালো লোক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় এক গভীর শোকের ছায়া নেমে আসে।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম