কচুয়া (চাঁদপুর): বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশন কচুয়া পৌরসভার নব-নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে কচুয়া পৌরসভা মিলনায়তনে সংগঠনের সভাপতি ও পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. নাসির আলম নসুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসমাইল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কর আদায়কারী শীতল চন্দ্র ভৌমিক, সংগঠনের সহ-সভাপতি ও কর নির্ধারক মো. মহসীন মিয়া ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ বিষয়ক সম্পাদক উত্তম কুমার সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মহিব উল্লাহ, উপ-সহকারী মো. ইউসুফ ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিনা আক্তার, তথ্য বিষয়ক সম্পাদক জোটন কুমার সাহা, প্রচার সম্পাদক মোঃ চৌধুরী আলম, সদস্য আলমগীর হোসেন ও মো. আজম। এসময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত কমিটির সদস্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী সাথে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের সঞ্চালক ও সার্ভিস এসোসিয়শনের সাধারণ সম্পাদক নাসির আলম নসু।
উল্লেখ্য, গত ২০ শে নভেম্বর কচুয়া পৌরসভার আয়োজনে কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের কার্যকারী কমিটি গঠিত হয়। পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. বেলায়েত হোসেনকে সভাপতি ও মো. নাসির আলম নসু কে সাধারন সম্পাদক এবং জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়।
ফম/এমএমএ/



