কচুয়ায় বিতারা ইউনিয়নে জামায়াতে ইসলামের তাফসীরুল কুরআন মাহফিল 

কচুয়া (চাঁদপুর): বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন শাখার আয়োজনে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিতারা ফাজিল মাদ্রাসার মাঠে   তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি মাওলানা মহাসিন উদ্দিন ইকবালের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, বাংলাদেশ মজলিসে মুফাসসিন চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ও হাজিগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার হেড মোহাদ্দিস হযরত মাওলানা আবু নছর আশরাফী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী  এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহের মেসবাহ প্রমুখ।
মাহফিলের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ভাই-বোনদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রধান আলোচক।
এ সময় তাফসিরুল কোরআন মাহফিলে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম