চাঁদপুর: নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শেখ রাসেল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদপুরের দলটি প্রথম খেলায় ড্র করেছে।
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবারের ম্যাচে অংশ নেয় চাঁদপুর ও কক্সবাজার জেলা ফুটবল দল। খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে বলে দলের কোচ এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদপুরের দলটি কাল একই ভেন্যুতে মুখোমুখি হবে ফেনী জেলার সাথে।
একই ভেন্যুতে রাত পোহালেই পরের দিন অথ্যা ২৮ অক্টোবর শনিবার চাঁদপুরের দলটি খেলবে শক্তিশালি ফেনী জেলার সাথে। অর্থের অভাবেই হয়তো খেলোয়াড়দেরকে নিদিষ্ট ভেন্যু এলাকায় একদিনের বিশ্রাম না দিয়েই খেলা শেষ হওয়ার সাথে সাথেই বাসে করে চাঁদপুর চলে আসতে হয়েছে তাদের।
শুকবার (২৭ অক্টাবর )খেলোয়াড়ররা নিজ নিজ বাড়িতে থাকার পর ম্যাচের দিন শনিবার ভোরে আবার রওয়ানা করতে হবে নোয়াখালীর উদ্দেশ্যে। তাই খেলোয়াড়রা কোন বিশ্রামের সুযোগ না পেয়েই ক্লান্তিহীন অবস্থায় মাঠে নামতে হবে শনিবারের ম্যাচে। আর খেলা শেষে শুন্য হাতেই হয়তো চাঁদপুরের দলটিকে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।
জেলা দলের কোচের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান খেলার প্রথমাধ্যে চাঁদপুর দল ১ গোল করে এগিয়ে থাকে। খেলা শেষ হওয়ার কয়েকমিনিট আগে কক্সবাজার সেই গোলটি পরিশোধ করে খেলায় সমতা আনে।
চাঁদপুর দলের খেলোয়াড় : রেহমান শাওন, জহির, সিমরান, ইয়াসিন, উদয়, ইয়াসিন গাজী, ওমর, রাহিম, সজিব, জাহিদ, সেলিম, প্রাপ্ত, তরিকুল, জাহিদুল , মারুফ। কোচ মহসিন পাটওয়ারী। টিম ম্যানেজার–মনোয়ার চৌধুরী।
ফম/এমএমএ/চৌইই/



