চাঁদপুর: চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন প্রেরনা সামাজিক সংঘের উদ্যোগে এসএসসি ও দাখিল-২০২৩ এ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) জেলার ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজার সংগঠনের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রিন্সিপাল কাজী ফারুকী।
রবিন হাসান ফরহাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, কলেজের প্রভাষক ও লক্ষ্মীপুর জেলা ডিবেট এসোসিয়েনের মডারেটর মু. মাহবুবুর রহমান, ঘনিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক তারেকুল ইসলাম, মানুরী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেন, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ইয়াছিন আরাফাত।
উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি আল-আমিন, সমাজকর্মী তারেক, জাফর, কাউসার, আলাউদ্দিন, রেজাউল, ইউসুফ, ফয়সাল, ইমন প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদেরকে শুধু মেধাবী হলেই চলবে না। আমাদেরকে একজন সৎ, দেশপ্রেমী মানুষ হতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী হবার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। এছাড়াও দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে তারেকুল ইসলাম বলেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়লেই হবে না। আমাদের নৈতকাতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হবে। তোমাদের নেতৃত্বের বিকাশে ও উচ্চতর শিক্ষা অর্জনে প্রেরনা পাশে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মনতলা উচ্চ বিদ্যালয়, গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়, মানুরী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, গল্লাক দারুচ্ছুন্নাত আলীম মাদরাসা, জয়পুরা এস আর এস উচ্চ বিদ্যালয়, ঘনিয়া সাইদিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ২৬জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয় এবং প্রেরনার সদস্যবৃন্দ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভুতি তুলে ধরেন। সদস্য সচিব রবিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ফম/এমএমএ/


