
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও ভাটেরগাঁও গ্রামের ইচলী বাড়ি নিবাসী ফেরদৌসী আক্তার জুঁহি এর বাবা মকবুল হোসেন বেপারীর মৃত্যুতে পরিবারের খোঁজখবর নিতে এবং শান্তনা দিতে বাড়ীতে গেলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
বৃহস্পতিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের পিতা হারানো এসএসসি পরীক্ষার্থী জুঁহি আক্তারের বাড়িতে যান তিনি।
এ সময় তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি জুঁহি’র এসএসসি পরীক্ষা এবং উচ্চ শিক্ষা গ্রহনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি তাকে তাৎক্ষনিক উপহার হিসেবে আর্থিক সহযোগিতা করেন।
এসময় উপস্থিত ছিলেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৬নং ওয়ার্ডের মেম্বার সোহাগ খান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, বিদ্যালয়ের কস্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
পরে ফেরদৌসী আক্তার জুঁহি’র পিতার মরহুম মকবুল হোসেন বেপারীর কবর জিয়ারত করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী, অন্যান্য শিক্ষক ও জনপ্রতিনিধিরা। কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের কস্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন।
আরও পড়ুন>>বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিল মেয়ে ফেরদৌসী
উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির এসএসসি পরীক্ষার্থী ও ভাটেরগাঁও গ্রামের ইচলী বাড়ি নিবাসী ফেরদৌসী আক্তার জুঁহির পিতা মকবুল হোসেন বেপারী শারীরিক অসুস্থ হয়ে বুধবার (৩মে) সকাল ৭টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াই ইন্না ইলাইহি রাজিউন)। এদিন পিতার মরদেহ রেখে সকাল ১০টায় এসএসসি পরীক্ষায় অংশ নেন জুঁহি। পরীক্ষা শেষে বাড়িতে এসে বাবার শেষ বিদায় দেন সে এবং ওইদিন বাদ আসর মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
ফম/এমএমএ/



