এটিএম আজহারুল ইসলামের মুক্তি : চাঁদপুরে জামায়াতের শুকরানা দোয়া

চাঁদপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ায় চাঁদপুরে শুকরানা দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) বাদ আসর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে শহর জামায়াতের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে মোনাজাত পূর্বে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

সভাপতিত্ব করেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারী শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে জামে মসজিদের ইমাম। শহর জামায়াতের সহ সেক্রেটারীসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা ও ধর্মপ্রাণ মুসল্লীরা দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম