হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আহমেদকে বহিস্কার

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ জহিরকে বহিস্কার করা হয়েছে। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করে কেন্দ্রিয় যুবদল।

শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কিমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়,বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য প্রদানের মাধ্যমে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চাঁদপুর হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ জহিরকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কিমিটির সভাপিত আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিস্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠিনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খাঁন আকাশ। তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জহির আহমেদ জহিরের বহিস্কারাদেশ এর প্রেস বিজ্ঞপ্তিটি পোস্ট করেন।

তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন, বিএনপির আদর্শ ও নীতির পরিপন্থী কাজ থেকে সাবধান। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। আপোষহীন নেত্রী খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তারেক জিয়ার সবার আগে বাংলাদেশ এর কর্মী।

আমরা জাতীয়তাবাদী যুবদল। ধন্যবাদ কেন্দ্রীয় যুবদলের সম্মানিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এমপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম