একুশের বইমেলায় চাঁদপুর লেখক পরিষদের সাহিত্যপাঠ ও আলোচনা সভা

চাঁদপুর: চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে একুশে বইমেলায় আজ ২০ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় চাঁদপুর লেখক পরিষদের সাহিত্যপাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 
চাঁদপুর লেখক পরিষদের সভাপতি কবি,প্রাবন্ধিক ও গবেষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও আবৃত্তিশিল্পী খোকন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় আলোচনা করেন সংগঠনের সম্মানিত সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা খান। বই আলোচনা করেন কথাসাহিত্যিক রাজিব কুমার দাস। আবৃত্তি করেন, চাঁদপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদার,  সহসাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী, আবৃত্তি সম্পাদক দীপান্বিতা দাস, কার্যকরি সদস্য মিতা ঘোষ।
উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও নজরুল গবেষক ফতেউল বারী রাজা, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক দুলাল চন্দ্র দাস, সংগঠনের সদস্য প্রভাষক হাফিজুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তি।

ফোকাস মোহনা.কম