কল্যাণপুরে টাকা চাওয়ায় পাওনাদারকে বেদম মারধর !

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন  মোহাম্মদ আলী (১৯) নামে এক যুবক।
জানাযায়, কল্যানপুর ইউনিয়নের ৪ ওয়ার্ডের একই বাড়ির বাচ্চু গাজীর ছেলে মোহাম্মদ আলীর কাছ থেকে জসিম গাজীর ছেলে শাহ জালাল কিছু টাকা হাওলাত নেয়।সেই টাকা দেই দিচ্ছি বলে শাহ জালাল মোহাম্মদ আলীকে গুরাতে থাকে।
গত ২১ জুন রাতে মোহাম্মদ আলী পুনরায় শাহ জালালের কাছে টাকা চায়।এতে ক্ষীপ্ত হয়ে পরদিন ২২ জুন বৃহস্পতিবার ভোর বেলায় শাহ জালাল লোকজন নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে টানা হেচড়া করে বাহিরে নিয়ে যায় এবং দেশীয় অস্ত্র দিয়ে   এলোপাতাড়ি মারধর করে।
এসময় মোহাম্মদ আলীর বৃদ্ধা মা তাকে বাচাতে গেলে তাকেও তারা লাতি মেরে পেলে দেয়।পরে স্বজনরা মোহাম্মদ আলীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় আহত মোহাম্মদ আলীর বোন খুকী বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করলে পুলিশ জসিম গাজী ও জাকির নামে দুজনকে আটক করে।
এবিষয়ে আহত মোহাম্মদ আলীর বাবা জানায়, আমার ছেলের কাছ থেকে শাহ জালাল কিছু টাকা হাওলাত নেয়। সেই টাকা চাওয়ায় তারা আমার ছেলেকে ঘর থেকে তুলে নিয়ে মারধর করে। আমার ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় ৮ টি সিলাই লেগেছে। ঘটনার সময় আমার স্ত্রী ছেলেকে বাঁচাতে গেলে তারা তাকে লাথি মেরে পেলে দেয়। এখনও তারা আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিচ্ছে। তারা খুবই উশৃঙ্খল মাস্তান প্রকৃতির।
এবিষয়ে এএসআই সঞ্জয় চন্দ্র দে বলেন,অভিযোগ পেয়ে আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম