চাঁদপুর: ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা হয়নি এতিম শিশুদের। বছর জুড়ে তাদেরকে বিভিন্ন উৎসব উপলক্ষে উন্নতমানের খাবার, পোশাক ও নানা সামগ্রী দেয়া হয়। তারা ধারাবাহিকতায় চাঁদপুর সরকারি শিশু পরিবারের ৮৫জন এতিম শিশুর হাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন পোশাক ও প্রসাধনী সামগ্রী উপহার দেয়া হয়েছে।
সোমবার (২৬) জুন বিকেলে শিশু পরিবার মাঠে আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে নতুন পোশাক ও প্রসাধনী সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নইম দুলাল পাটোয়ারী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত সুব্রত সরকারসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
নতুন পোশাক হাতে পেয়ে এতিম শিশুরা খুবই আনন্দিত হন। জেলা প্রশাসক সব সময় তাদের পাশে থাকবেন বলে জানান এবং তাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য সঠিকভাবে এবং আন্তরিক হয়ে পড়াশুনা করার জন্য উৎসাহ দেন।
ফম/এমএমএ/


