দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদেরকে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

ছবি: শাহরিয়া পলাশ, ফোকাস মোহনা.কম

  চাঁদপুর : সমাজকল্যাণ মন্ত্রনালয়ের ক্যান্সার, লিভার থিরোসিসসহ বেশ কিছু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অস্বচ্ছল রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২৮৩ জনকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে ১ কোটি ৪১ লাখ ৫০হাজার টাকা এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ৪৮ জনকে ২ লাখ ৮৪ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।সোমবার (২৬ জুন) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসব অস্বচ্ছল রোগীদের মাঝে চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী উপহার আমরা ঈদের আগে পৌঁছে দেয়ার জন্যে চেষ্টা করেছি। দীর্ঘমেয়াদী এই রোগীরা বুঝে যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন কাটে। সরকার এমন আরো ১৪০ রকমের সাহায্য সহায়তা দিচ্ছেন। চাঁদপুর ছাড়াও সব জেলাতেই এধরণের চিকিৎসা খাতে অনুদান দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, বড় ধরেণে যেসব রোগের কথা বলা হয়েছে সেসব রোগের জন্যে সমাজ সেবা দপ্তরে আবেদন করলে অবশ্যই তার জন্যে অনুদান পাবেন। আর এধরণের রোগের চিকিৎসার জন্যে সরকারি হাসপাতাল গুলো বেছে নিবেন। সরকারি হাসপাতালের উন্নত চিকিৎসায় আপনার খরচ অনেকটাই লাঘব হবে। চেষ্টা করবেন প্রতারিত যেন না হন। আমাদের সচেতন হওয়া দরকার। আমরা সবাই সবার পাশে গিয়ে দাঁড়াবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম