
বৃহস্পতিবার (১২ জুন) বিকাল তিনটায় কে এম মাসুদুর রহমানের সঞ্চালনায় চাঁদপুর রোটারি ক্লাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ছাত্রনেতা ডি.এম ফয়সাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদসানী,ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, মুন্সি মোহম্মদ আলী, আবদুল্লাহ আল মামুন, মাহবুব ইমরান মাসুম, শাহ জামাল গাজী সোহাগ, রিয়াজুর রহমান, নেসার উদ্দিন, সাবেক সহ-সভাপতি মাওলানা হেলাল আহমদ, এম এম মাহাদি হাসান, জি এম আব্দুল হাই, এম এম শাহজালাল, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার তালুকদার,আরিফুল ইসলাম তালুকদার, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বাহাউদ্দিন বাহার, শোহাইব পাটোয়ারী এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর উদ্দিন, মাওলানা আতাউল্লাহ মহসিন, ইসলামী যুব আন্দোলন সভাপতি মুফতি ইমরান হোসেন, সহ-সভাপতি মাওলানা মইনুদ্দিন সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার বর্তমান নেতারা।
এসময়ে ছাত্র আন্দোলনের সাবেক বর্তমান দায়িত্বশীলরা পরস্পর কুশল বিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং অভ্যন্তরীণ বিষয়দি নিয়ে আলোচনা করেন।
-প্রেস বিজ্ঞপ্তি।


