ইব্রাহিমপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাজী ইসমাইল তালুকদারের ব্যাপক গণসংযোগ

চাঁদপুর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী  ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোহাম্মাদ ইসমাইল তালুকদার অত্র ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়েছে। সাধারণ ভোটারদের সমর্থন আদায়ে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, বাজার ও জনবহুল এলাকায় নিয়মিত দিনব্যাপী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
​

গণসংযোগকালে ইসমাইল তালুকদার স্থানীয় মুরুব্বি, যুবক ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “ইব্রাহিমপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা ও সার্বিক কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”
​

প্রচারণাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সমর্থক ও বিপুলসংখ্যক কর্মী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। পথসভাগুলোতে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটাররা জানান, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি বেছে নিতে তারা উন্মুখ হয়ে আছেন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম