
চাঁদপুর: পতিত’ ফ্যাসিবাদী আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মতলব উত্তরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২ ফেব্রুয়ারি) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর চৌরাস্তা মোড়ে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা ছাত্রদল নেতা সাদ্দাম প্রধান, তানজিল হোসেন, শরিফ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সৈরাচার হাসিনা সরকারের পতনের পর এখন নানা রুপে আওয়ামী লীগ সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পয়তারা করছে। ঠিক তেমনি মতলব উত্তরে আওয়ামী লীগের দোসরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। যতই চেষ্টা করেন কোন কাজ হবে না। মতলব উত্তর ও দক্ষিণে বিএনপির জননন্দিত নেতা তানভীর হুদার নেতৃত্বে বিএনপি’র সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।
উপজেলা ছাত্রদল নেতা সাদ্দাম প্রধান, তানজিল হোসেন প্রধান এবং শরিফ হোসেন জানান, দূর্গাপুর ইউনিয়নের আওয়ামী লীগের দোসর মাসুদ আলম কাজল আ.লীগকে সংঘটিত করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাকে হুশিয়ার করে দিতে চাই। মতলবের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বৈরাচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। কোন স্বৈরাচারের স্থান মতলবের মাটিতে হতে দেব না।
ফম/এমএমএ/


