
চাঁদপুর: ২০০৫ সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (১৭ আগষ্ট) বিকেলে জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে মিছিল পূর্ব সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইউসুফ গাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল অজয় কুমার ভৌমিক, উপ দপ্তর সম্পাদক রনজিৎ রায় চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা নূর খান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা শ্রমীক লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিযাছ, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
বক্তারা বলেন, ২০০৫ সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোম হামলা চালানো হয়। সেসময় চাঁদপুরও বাদ যায়নি। চাঁদপুরে হাশেম বকাউলসহ দুই জনকে হত্যা করেছে। তালেবানী রাষ্ট্র বানানোর জন্য সারাদেশে বোমা হামলা করেছে। আওয়ামী লীগের মৃত্যুঞ্জয়ী দল, এ দলকে দমিয়ে রাখা যায় না।
ঘাতকরা যতই আসফালন করুন না কেন আওয়ামী লীগ রাস্তায় নামলে আপনারা রাস্তায় দাঁড়াতে পারবেন না। ইদানিং চাঁদপুরে বিএনপি নৈরাজ্যজনক সমাবেশ করছে তা আমারা দেখছি। রাজনৈতিক শিষ্টচার মেনে সমাবেশ করুন কিন্তু আমাদের দলীয়র আবেক অনুভূতির জায়গায় আঘাত করবেন না।
ফম/এমএমএ/


