চাঁদপুর: আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে চাঁদপুরে ব্ল্যাক হেড কর্মসূচি পালন করেছে হেফাজত, জামায়াত-শিবির, এনসিপি এবং ছাত্র জনতা।
শনিবার (১০ মে) সকাল ৮টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কে বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এ সময় চাঁদপুর থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ করে দেওয়া হয় সড়কের যান চলাচল।
এতে সাময়িকভাবে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা , দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করা ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে জানান অংশগ্রহণকারীরা।
পরবর্তীতে সকাল সাড়ে দশটার দিকে ব্ল্যাকহেড কর্মসূচি প্রত্যাহার করে মানববন্ধন কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।
ফম/এমএমএ/



