আইনজীবী আঃ গফুর মজুমদারের ইন্তেকাল

চাঁদপুর:চাঁদপুর জেলা  আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী  অ্যাডঃ আব্দুল গফুর মজুমদার মারা গেছেন।  ( ইন্নালিল্লাহি …. রাজিউন )।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর ।  মঙ্গলবার  বাদ জোহর চাঁদপুর বেগম জামে মসজিদে জানাজা শেষে বলাখাল মজুমদার বাড়িতে দাফন করা হয় । মৃত্যুকালে তিনি  স্ত্রী,  ৬ মেয়ে,  নাতি – নাতনি,  আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান ।

জেলা আইনজীবী সূত্রে জানা যায় চাঁদপুরের সিনিয়র আইনজীবী দীর্ঘদিন  ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার  দিবাগত রাত ৩ টায় তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান।  তিনি  পরিবার – পরিজন নিয়ে শহরের কদমতলা এলাকায় বসবাস করতেন।

গতকাল  বাদ যোহর  জানাজা পূর্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল ,  সাবেক সাধারণ সম্পাদক অ্যাড:  মুজিবুর রহমান ভূঁইয়া ,  মরহুমের মেয়ের জামাতা বদিউল আলম।

জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ  এ.জেড.এম রফিকুল হাসান রিপন, সাবেক সভাপতি  অ্যাডঃ ইকবাল বিন বাশার,  অ্যাড: সেলিম আকবর সহ  জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীরা।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম