অ্যাডভোকেট মিজানুর রহমানের মৃত্যুতে ফুলকোট রেভারেন্স ও শোকসভা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে মরহুম অ্যাডঃ মিজানুর রহমানের শোকসভায় উপস্থিত জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল ও সাধারন সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন সহ কার্যকরী কমিটির সদস্যরা।

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জেষ্ঠ আইনজীবী আলহাজ্ব অ্যাডঃ মিজানুর রহমানের মৃত্যুতে ফুলকোট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২২ জানুয়ারি ) সকাল সোয়া ১১ টায় জেলা জজ আদালতে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হকের সভাপতিত্বে ফুলকোট রেভারেন্স পালন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অ্যাডঃ জাবির হোসেন ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ কাজী আঃ গফুর। এ সময় বিচার বিভাগের বিচারক সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ফুলকোট রেভারেন্স শেষে দুপুওে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন।

শোকসভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ শেখ আবুল খায়ের সালেহ, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকী, অ্যাডঃ গাজী মোঃ দুলাল মিয়া, অ্যাডঃ মজিবুর রহমান (২), অ্যাডঃ নাজিমুল্লাহ বাপ্পি, অ্যাডঃ জসিম উদ্দিন ভুইয়া মিঠু, অ্যাডঃ মনিরা বেগম চৌধুরী, অ্যাডঃ মনিরা বেগম চৌধুরী, অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ তোফায়েল হোসেন জোসেফ, অ্যাডঃ মজিবুর রহমান ভুইয়া, অ্যাডঃ জয়নাল আবেদীন, অ্যাডঃ শাহ-আলম (২ ), অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী।

উল্লেখ্য আলহাজ্ব মিজানুর রহমান চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ১৯৯৩ সালের ২৬ এপ্রিল যোগদান করেন এবং মৃত্যুও দিন পর্যন্ত সমিতির নিয়মিত সদস্য ছিলেন। তিনি রোববার রাত ১০টা ৫০ মিনিটে মারা যান( ইন্না..রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। সোমবার তার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম