চাঁদপুর: ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন মতলব বাজারস্থিত নিত্য ধামগত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে ৭০তম বার্ষিক উৎসব উপলক্ষে আজ ২২ জানুয়ারি সোমবার অরুণোদয় হতে বিশ্ব শান্তি কল্পে ৬৪ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ চলছে।
তদুপলক্ষে প্রথম দিন ২১ জানুয়ারি রোববার সন্ধ্যায় শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের অধিবাস ও মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন ২২ জানুয়ারি সোমবার অরুণোদয় হইতে ৩০ জানুয়ারি রজনী প্রভাত মঙ্গলবার পর্যন্ত অখণ্ড ৬৪ প্রহর ব্যাপী (০৮ দিবারাত্রি) সংকীর্তন। এরপর ৩০ জানুয়ারি ভোরে নগর পরিক্রমা শান্তি আশীর্বাদ দান ও দ্বি-প্রহরে মহাপ্রভুর ভোগ রাগ অন্তে উৎসবে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।
উক্ত মহাযজ্ঞের প্রতিটি পর্বে স্ববান্ধবে স্নিগ্ধ সুন্দর উপস্থিতি সক্রিয় সহযোগিতা ও একান্ত সহানুভূতি প্রদান করে কৃপাধন্য করার অনুরোধ জানিয়েছেন শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির কর্তৃপক্ষ।
এতে মধুর হরিনাম পরিবেশন করবেন নেত্রকোনা হতে আগত শ্রী কৃষ্ণ সারথী সম্প্রদায় ও শ্রী অমৃত রানী সম্প্রদায়, সাতক্ষীরা বৈষ্ণব সম্প্রদায়, বরিশাল শ্রী শ্রী চন্দ্রাবলী সম্প্রদায়, শ্রী শ্রী যুগল সম্প্রদায়, গোপালগঞ্জ শ্যামা পূজা সম্প্রদায়, শ্রী শ্রী ভজেশ্বরী সম্প্রদায় ও নব রাধা রানী সম্প্রদায় ও ভোলা প্রভু নিত্যানন্দ সম্প্রদায় এবং মতলবগঞ্জ গৌর নিতাই সম্প্রদায়।
ফম/এমএমএ/



