অস্বাস্থ্যকর পরিবেশে লবন উৎপাদন, কারখানা মালিকের জরিমানা

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লবন উৎপাদন করায় মেসার্স জনতা সল্ট মিলস মালিককে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ মে) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিএসটিআই কুমিল্লা অফিস ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

সন্ধ্যায় বিএসটিআই কুমিল্লা অফিস থেকে এসব তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, অস্বাস্থ্যকর পরিবেশে লবণ উৎপাদনের অপরাধে শহরের পুরান বাজার মেসার্স জনতা সল্ট মিলস, মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে পণ্যের গুণগতমান পরীক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লবণের নমুনা সংগ্রহ করা হয়।

এছাড়া চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ওয়াবগেট এলাকায়  মেসার্স ফয়সাল এন্ড কোং ফিলিং স্টেশনে অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। জ্বালানি তেলের গুনগত মান যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অকটেন ও পেট্রোল এর নমুনা সংগ্রহ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয় জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম