মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর মোড়ে গত ১৪ জুন দিনগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় ব্যবসায়ী নুর উদ্দিনের ফার্নিচারের দোকান। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকান পুড়ে সব স্বপ্ন পুড়ে যায় নুর উদ্দিনের।
এদিকে গত ১৫ জুন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট ঘুরে দেখেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, এটা একটা মারাত্মক দুর্ঘটনা। কারণ একটি দোকানে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনতে না পারলে অন্য দোকানেও ছড়িয়ে পড়ার আশংকা থাকে। তাই সবাই রাতে যখন দোকান বন্ধ করবেন সবকিছু ভালো করে চেক করবেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করেন এমএ কুদ্দুস।
ফম/এমএমএ/



