মতলব উত্তরে শাহ সুফী শাহজাহান শাহ সাদুল্লাপুরীর ফল মেলা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর সুফী দরবার কর্তৃক আয়োজিত ফল মেলা গত ১৫ জুন রাতে উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ বাউল সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

ফল মেলা উপলক্ষে সুফী সাধু শাহজাহান শাহ সাদুল্লাপুরী স্মরণে সুফী দরবারের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

ফল মেলায় আগত ভক্ত আশেকানদের বিভিন্ন প্রজাতির ফল দিয়ে আপ্যায়ন করা হয়েছে। এমন আয়োজন দেখে বেশ উৎফুল্ল হয়েছেন অনেকেই। প্রতি বছর এই ফল মেলা আয়োজন করা হবে বলে জানিয়েছেন সুফী দরকার পরিচালনা কমিটি।

ফল মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, গান মানুষের আত্মার খোরাক। এবং বিনোদনের একটা অংশ। শাহজাহান শাহ সাদুল্লাপুরী ছিলেন একজন গান প্রেমী মানুষ। তিনি বাংলাদেশ বাউল সমিতি প্রতিষ্ঠা করেছেন। আজকের এই দিনে তার আত্মার মাগফিরাত কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, শাহজাহান শাহ সাদুল্লাপুরীর ভাই শিল্পপতি নাছির উদ্দিন, তার সহধর্মিণী, আওয়ামী লীগ নেতা আবু তাহের, স্বপন সরকার, যুবলীগ নেতা জসিম উদ্দিন, ফারুক কামাল সহ আরো অনেকে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম