কচুয়ার প্রকৌশলী ফয়সালের বাড়িতে চুরি

কচুয়া (চাঁদপুর):  চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের তালতলী গ্ৰামে চুরি সংঘটিত হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তালতলী বহিশিখার সাধারণ সম্পাদক ও প্রকৌশলী ফয়সাল প্রধানের বসত ঘরে ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফয়সাল প্রধানের পরিবার সবাইকে নিয়ে ঢাকা থাকেন। বাড়িতে কেউ না থাকায় বসত ঘরে সবসময় তালাবদ্ধ থাকে। বাড়িতে লোকজন না থাকায় সুযোগ অবলম্বন করে চোর এসির খোলার চেষ্টা করে। এসির সকল নাট ভোল্ট খোলে পাইপ কাটার সময় হঠাৎ গ্যাস বের হওয়ার শব্দে বাড়ির কুকুর ডাক শুরু করলে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে চোর পালিয়ে যায়। পরের দিন এসির বিভিন্ন তার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যান।
এই ব্যাপারে কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রকৌশলী ফয়সাল বাড়িতে চুরি হওয়ার ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম