চাঁদপুর: চাঁদপুরের আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মাল্টিপল ভবন নির্মাণকাজের সাইট পরিদর্শন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী ইমাম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মানসহ প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম আলিফ, ফরিদগঞ্জ ও মতলব উপজেলা শিক্ষা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তারা, আল-আমিন একাডেমির অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সহকারী প্রধান ও কলেজ শাখার ইনচার্জ, চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ কাদির বেপারী এবং ঠিকাদার ফারুক হোসেনসহ সংশ্লিষ্টরা।
ফম/এমএমএ/



