মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ) দুপুরে পুর্ব নাউরী মাদ্রাসাতু ওয়াক্কাস আল ইসলামিয়ায় এ আয়োজন করেন তিনি।
এসময় বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে হয় দোয়া করা হয়। এছাড়াও দুজাহানের মুসলমানদের জন্য দোয়া কামনা করা হয়েছে।
এ সময় এম ইলিয়াস আলী বলেন, আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তারা দুজনেই পরকালে চলে গেছেন। তাই অন্য কোন আয়োজন না মিলাদ দোয়া এবং মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ কর্মসুচি হাতে নিয়েছি।
তিনি আরো বলেন, আমি ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সফল হতে পারলে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উন্নয়ন করবো।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র ও বিএনপি, যুবদল, ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



