হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সমাবেশ

হাজীগঞ্জ(চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থী ও স্থানীয়দের সমন্বয়ে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান।

বক্তব্য রাখেন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আকবর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ, বিএনপি আবদুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কামরুল আহসান পাটোয়ারি, বিএনপি নেতা মোশারফ হোসেন মিন্টু, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইব্রাহীম খান, সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা , সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম প্রমূখ।

মাদক বিরোধী অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন প্লেকার্ড হাতে বিভিন্ন শ্লোগন দেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম