কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন অমিত রায়। এর আগে তিনি জেলার হাইমচর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সদ্য বদলির আদেশের পর তিনি কচুয়া উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করেন।
হাইমচরে দায়িত্ব পালনকালে অমিত রায় স্বচ্ছতা, জনবান্ধব প্রশাসন, সেবামূলক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
নতুন কর্মস্থল কচুয়ায় যোগদানের পর থেকেই তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে উপজেলা প্রশাসনের সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা করছেন স্থানীয়রা। বিশেষ করে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনার বিষয়ে তাঁর প্রতি প্রত্যাশা রয়েছে কচুুয়াবাসীর।
অমিত রায়ের যোগদানে কচুয়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, হাইমচরে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কচুয়ার প্রশাসনিক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর দক্ষ নেতৃত্বে জনসেবা, আইনশৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক সমন্বয়ে নতুন গতি আসবে এমন প্রত্যাশা করছেন তারা।
নবাগত ইউএনও অমিত রায়ের সামনে এখন কচুয়া উপজেলার বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবিলা করে জনবান্ধব প্রশাসনকে আরও কার্যকর করার সুযোগ রয়েছে। কচুয়াবাসীর প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে উপজেলা প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা আরও বাড়বে এবং সরকারি সেবায় তৈরি হবে আস্থা ও গতি।
ফম/এমএমএ/




