চাঁদপুর : চাঁদপুর লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
রোববার (১৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অধীন চাঁদপুর নৌ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার দুজন হলেন-ভোলার লালমোহন এলাকার আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার সিংপাড়া এলাকার বাসিন্দা মোসাম্মৎ আছমা (৩৪)।
নৌ পুলিশ জানায়, অভিযানে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের কাছ থেকে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফম/এস.পলাশ/এমএমএ/



