সংসদীয় বির্তক প্রতিযোগিতায় প্রথম হলেন মরিয়ম জামান রোজা

গনগ্রন্থগার অধিদপ্তরের কর্মপরিকল্পনার আওতায় 

জাতীয় গনগ্রন্থগার অধিদপ্তরের পরিচালক মোছা: মরিয়ম বেগমের কাছ থেকে সনদ ও পুরস্কার গ্রহণ করে দলনেতা মরিয়ম জামান রোজা।
চাঁদপুর: সুফিয়া কামাল জাতীয় গনগ্রন্থকার সাংস্কৃতি মন্ত্রণালয়ের গনগ্রন্থগার অধিদপ্তরের উদ্যোগে সরকারের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী গনগ্রন্থগার অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় ঢাকা আইইবি ভবনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কে হারিয়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড ‌কলেজ এরমধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন দলনেতা মরিয়ম জামান রোজা। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে অংশগ্রহণকারী দলের নাম ছিলো ‘ উইলস সাহিত্য ক্লাব।
উল্লেখ্য, মরিয়ম জামান রোজা জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন ও তাসলিমা পারভীনের একমাত্র কন্যা। জাতীয় গনগ্রন্থগার অধিদপ্তরের পরিচালক মোছা: মরিয়ম বেগমের কাছ থেকে সনদ ও পুরস্কার গ্রহণ করে দলনেতা মরিয়ম জামান রোজা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম