চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর সদরে পরিবেশ ও মানব স্বাস্থের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রির দায়ে দুই পলিথিন বিক্রেতাকে ২৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও মো. রহমত উল্লাহ।
বিকেলে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর ও জেলা পুলিশের সহযোগিতায় সদর উপজেলায় পরিবেশ সংরক্ষন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় পরিবেশ ও মানব স্বাস্থের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রির দায়ে দুইজন পলিথিন বিক্রেতাকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
ফম/এমএমএ/



