হাজীগঞ্জ পৌর এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন, হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

শনিবার (১৩ জুন) দুপুরে হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ে ফলজ ও ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে তিনি এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সেলিম, বিল্লাল হোসেন পাটওয়ারীসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া, মো. মাহবুবর রশিদ, স্যানেটারী পরিদর্শক মো. নাহিদুল ইসলাম, উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম