কচুয়া (চাঁদপুর): প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ ১২ ক্যাটাগরির মধ্যে জেলা শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ঘোষনা করা হয়। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোসাদ্দেক হোসেন, জেলা সহকারী শিক্ষক অফিসার ও চাঁদপুর জেলার ৮ উপজেলার প্রাথমিক শিক্ষক অফিসাররা উপস্থিত ছিলেন।
পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মজুমদার বলেন, এটি আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সব সময় শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দেওয়ার চেষ্টা করে আসছি। আমাদের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। এই স্বীকৃতি আমাদের আগামীতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকারা জানান,এই ঐতিহাসিক সাফল্যের জন্য আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমরা শিক্ষকমণ্ডলী, প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের এই সম্মিলিত প্রচেষ্টাকে সাথে নিয়ে আমাদের বিদ্যালয়টি আগামীতেও শিক্ষার মানোন্নয়নে এবং দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে গৌরব ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই আমার প্রত্যাশা।
ফম/এমএমএ/



