
বৃহস্পতিবার (২১ মে) বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত হয়। তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক সদস্য সচিব, মোঃ মনির হোসেন কে শিক্ষক প্রতিনিধি এবং আবদুল্লাহ আল মামুন শিক্ষক প্রতিনিধি করা হয়। এই কমিটির অনুলিপি সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রেরণ করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। যার স্মরক নং- ২.৩৭.১৩.০০০০.২১২.২২.৩৫.২৬.
মোঃ সোলায়মান পাটওয়ারী (বাপ্পি) চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের নজরুল ইসলাম পাটওয়ারীর ছেলে। তাঁর এই খবরে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।
বিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, মোঃ সোলায়মান পাটওয়ারী তার অভিজ্ঞতা, দক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে মোঃ সোলায়মান পাটওয়ারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ফম/এমএমএ/



