আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে জেলা প্রশাসেনর প্রস্তুতি সভা

চাঁদপুর: প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে জেলা প্রশাসেনর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি।
তিনি বক্তব্যে বলেন, খাল খনন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনী প্রতিশ্রুতি। শপথের ১০ দিনের মধ্যে খাল খনন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা। কোন খাল কোন উপজেলায় জরুরি তা খনন করা হচ্ছে। গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে খাল খনন করা হচ্ছে। জনগনের জন্য জনস্বার্থে খালখনন খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, দীর্ঘ দিন খালখনন বন্ধ ছিলো। গুরুত্বপূর্ণ খালগুলো খনন করা হবে। খননের খালগুলো হতে হবে ফসলি জমির পাশে। জেলা প্রশাসকের সমন্বয়ে খালখনন তদারকি করা হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোন ধরনের গেইট, হুন্ডা শোডাইন করা যাবে না। কম্পিটিশন করে কোন প্রচারণা প্রধানমন্ত্রী নিষেধ করেছে। সুন্দর একটি দিন যেন প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে পারে সেই চেষ্টা করবেন। পুরো অনুষ্ঠানে সবাইকে শৃঙ্খলা বজায় রাখতে হবে।
তিনি বলেন, খালের দুই পাড়ে চাষাবাদ, মাছের চাষ ও বৃক্ষ রোপন করা করা হবে। পানির লেয়ার বৃদ্ধি করতে হবে। খালখনন খুবই গুরুত্বপূর্ণ জনস্বার্থে। জনগণের সেবা ও সুবিধা পৌছে দেওয়াই আমাদের লক্ষ। আমি আমার নিজ জেলা লক্ষ্মীপুরে এই প্রোগ্রামটি দেইনি চাঁদপুরে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসার বিষয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক খুবই আন্তরিক ছিলেন এবং চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি জ্ঞাপন করেছেন।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হান্নান।
সভায় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. নূর আল দীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিন, সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী, জেলা তথ্য অফিসার তপন বেপারী, সমাজ সেবা ডিডি মো. নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা প্রমুখ।
এমময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপির ব্যাকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশীদ, পুলিশ সুপার মো. রবিউল হাসান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, ডিজিএফআইয়ের উপ-পরিচালক কাজী রাজিব রুবায়েত, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম