
চাঁদপুর: প্রধানমন্ত্রীর আসন্ন চাঁদপুর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সফর সফল ও সুশৃঙ্খল করতে খালখনন কার্যক্রম, জনসভাস্থল এবং সুধীসমাবেশের ভেন্যু পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের শুরুতে তারা শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্ব খাল এলাকায় চলমান খালখনন কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে তারা জনসভা স্থান চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন। এরপর চাঁদপুর পৌর অডিটোরিয়ামে নির্ধারিত সুধীসমাবেশ স্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হান্নান, কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চাঁদপুরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে উন্নয়ন কার্যক্রম, সৌন্দর্যবর্ধন এবং জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর চাঁদপুরের উন্নয়ন ও অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে।
ফম/এমএমএ/


