কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের জলা তেতৈয়া গ্রামের এক রাতে দুই প্রবাসী, এক ব্যবসায়ীর বসত ঘরে চুরি সংঘটিত হয়েছে। বুধবার শেষ রাতে ওই গ্রামের কোন বাড়ি (হিন্দু) বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চোরের দল স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে সঙ্ঘবদ্ধ চোর দল প্রবাসী সোহেল (সঞ্জয়) সরকারের বসত ঘরের টিন কেটে ঘরে ঢুকে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, ২ টি মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। একই সাথে সঞ্জয় সরকারের ভাই ব্যবসায়ী জীবন সরকারের ঘরে ঢুকে একটি মোবাইল নিয়ে যায়। একই রাতে ওই বাড়ির আরেক প্রবাসী রতন সরকার ঘরে সিঁধ টেকে ঘরে ঢুকে বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী প্রবাসী সঞ্জয় সরকারের স্ত্রী শিউলি রানী সরকার জানান, শেষ রাত ঘুম থেকে উঠে আমার মেয়ে চিৎকার শুরু করেন এবং ঘরের দরজা খোল অবস্থা দেখি। মেয়ের কাছে এসে দেখি দুটি স্টিল আলমারিতে থাকা সাড়ে ৬ ভরি স্বর্ণ, দুটি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরো জানান, সঙ্ঘবদ্ধ চোরের একটি মানিব্যাগ ঘরে পাওয়া যায়, মানিব্যাগে একটি জাতীয় পরিচয় পত্র দেখতে পাই । একই রাতে বাড়ির আরো দুটি করো চুরি হয়েছে।
ব্যবসায়ী ভুক্তভোগী বিজয় সরকার বলেন,আমাদের এলাকায় আরো আমার একাধিক বার চুরি হয়েছে। যার মানিব্যাগ পাওয়া গেছে সে এই গ্রামের লোক। চোরচক্র দলের সকল সদস্যকে গ্রেফতার করে দ্রুত আইনের আওয়াতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাই।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এই চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।
ফম/এমএমএ/


