হাজীগঞ্জে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যাক্তির মরদেহ

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত (৬৫) পরিচয়ের ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে জরুরি জাতীয় সেবা ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, পৌরসভাধীন ১১নম্বর ওয়ার্ড হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মুখে মুন্সি বাড়ী যাওয়ার পথে সড়কের পাশে ওই ব্যাক্তির মরদেহ পড়েছিলো। পরে লোকজন বিষয়টি পুলিশকে জানায়।

পুলিশ জানায়, ওই ব্যাক্তির হাত কসটিপ দিয়ে পেছন দিকে, পায়ে ও মুখে কসটিপ দিয়ে বাধা ছিলো। তার গায়ে দারোয়ানের একটি কটি, মুখের ভেতর একটি বাঁশি ছিলো।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ধারণা করা হচ্ছে বৃদ্ধ লোকটি কোথাও নাইটগার্ডের কর্মরত ছিলেন। অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে এনে ফেলে যায় দুর্বৃত্তরা।

তিনি জানান, আমরা মরদেহের সুরত হাল করেছি। ওই ব্যাক্তির পরিচয় ও আশে পাশের সিসি ক্যামেরা দূর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা চলছে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম