কাজীকে শোকজ করেছেন চাঁদপুর সিজেএম আদালত

কাবিননামার নকল দিতে অস্বীকার করায়

ফাইল ছবি।

চাঁদপুর : চাঁদপুর-এর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৪৫/২৬ (হাইমচর) যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারা দায়ের করা একটি মামলায় গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেল এসব তথ্য নিশ্চিত করেন আদালতের নাজির মোহাম্মদ ফখরুদ্দিন স্বপন।

আদালত সূত্রে জানা যায়, যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় দায়েরকৃত মামলায় ফারিয়াদি রিয়া মনি ও তার পিতা মো. রিপন হালদার অভিযোগ করেন যে, নাবালিকার সঙ্গে বিবাহ সম্পন্ন করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত বিষয়টি আমলে নেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাজী মো. আলী আহাম্মদ বিবাহ নিবন্ধনের কাবিননামার নকল সরবরাহ করতে ব্যর্থ হন। এ প্রেক্ষিতে আদালত তাকে তলবসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি নিকাহ ও তালাক রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। আদালত সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় নথিপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম