৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মতলব উত্তরে চলচ্চিত্র প্রদর্শনী

মতলব উত্তর (চাঁদপুর): ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মতলব উত্তরে এক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রদর্শনী আয়োজন করে মতলব উত্তর উপজেলা প্রশাসন।

চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার ওসি মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসা: এলিন আক্তার, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখ।

প্রদর্শনীতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র তুলে ধরা হয় এবং আহত জুলাইযোদ্ধাদের গল্প-সাক্ষাতকার তুলে ধরা হয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম