মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিভিন্ন গ্রামে ঘরে ঘরে জনে জনে লিফলেট পৌছে দিলেন ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।
তিনি চাঁদপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিনের সহধর্মীনি। এসময় বিভিন্ন স্লোগান তোলেন মহিলা নেতৃ ও সাধারণ নারী ভোটাররা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, সহ-সভাপতি লাভলী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক স্বপ্না আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, দপ্তর সম্পাদক রুনা আক্তার, সদস্য রাহেলা আক্তার, তাছলিমা আক্তার, বাণী আক্তার সহ মহিলা দল নেতারা।
ফম/এমএমএ/


