হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্তকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্নে চলাচলে ট্রাফিক পুলিশকে নিয়ে রোববার (৪ সেপ্টেম্বর) দিনভর কাজ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দিক-নির্দেশনায় এদিন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।

হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হকারমুক্ত ফুটপাত ও স্থায়ী ব্যবসায়ীদের দোকানের বাহিরে ফুটপাত দখলমুক্ত করে বাজারে আসা ক্রেতা ও পথচারীদের জন্য চলাচলের পথ উন্মুক্ত করা হয়। এ সময় দুইজন ব্যবসায়ীকে নগদ ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. মাহফুজুর রহমান, সার্জেন্ট (উপ-পরিদর্শক) মাহমুদ হাসানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গত কয়েকদিন হাজীগঞ্জ বাজারের ফুটপাত অনেকটা হকারমুক্ত করা হয়েছে।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম