সকলকে নিয়ে সরকারের উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করবো : প্রতিমন্ত্রী

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট, নতুন এক্সরে মেশিন, জিন এক্সপার্ট মেশিন, আল্ট্রাসনোগ্রাফি মেশিন, ল্যাবের এনালাইজার, সেল কাউন্টার মেশিন এবং ওটি ফ্যাসিলিটি উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য ডাঃ দেওয়ান এমদাদ, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আরিফ উল্যাহ সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল ডাক্তার এবং কর্মকর্তাগণ।

এসময় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সরকার স্বাস্থ্য খাতে উন্নয়ন করছে। মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিন্তে প্রয়োজনীয় সকল ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি হাসপাতালে। সবাই সরকারি হাসপাতালে এসে সেবা গ্রহণ করবেন। তিনি আরও বলেন, সকলে মিলে মিশে কাজ করলে অনেক উন্নয়ন করা সম্ভব। আমি আশা করি মতলব উত্তরের সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে সরকারের উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করবো।
ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম