হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাইকারের মৃত্যু, আহত ২

চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ মটার বাইকের মুখোমুখি সংঘর্ষে সুজন হাজী (৩০) নামে বাইকারে মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। দুই সন্তানের জনক সুজন হাজী ওরফে সুজা হাজী চাঁদপুর সদর উপজেলার মাহামায়া এলাকার পূর্ব লোধেরগাঁও গ্রামের খোরশেদ হাজীর ছেলে।

রোববার (১৩ অক্টোরব) বিকেলে ঘটনাটি ঘটে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বাজারের গোগরা নামক স্থানে।

নিহত সুজন একটি মটর বাইক নিজে ড্রাইভ করছিলেন। অপর মটর বাইকে দুই আরোহীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দুটি মটর বাইক দুমড়ে মুচড়েগেছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের কেকে ফুডের মালিক আবু ছাইদ কুমকুম ও স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন জানান, ৩ থেকে ৪ টি মটর বাইক করে একদল যুবক দ্রুগতি নিয়ে উক্তস্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা অপর মটর বাইক (নিহত সুজন) সজোরে ধাক্কা দিলে বিকট শব্দ হয়ে সবাই সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলে সুজন নামের একজনকে আমরা মৃত পাওয়া যায়। অপর আহত ২ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানে হয়েছে। তবে তাদের দুজনের অবস্থা আশঙ্কজনক। আহতদের বাড়ি হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামে বলে জানা গেছে।

নিহতের চাচা মো. হাসান জানান, দুই সন্তানের জনক সুজন একজন সুপারী ব্যবসায়ী। মহামায়া বাজার থেকে সুপারি কাটার কাঁচিকে সান দেবার জন্য হাজীগঞ্জে যাওয়ার সময় দুর্ঘনার শিকার হন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্ততি নেয়া হচ্ছে ও মটর বাইক দুটিকে থানার জিম্মায় নিয়ে আসা হয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম