হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা ই-সেন্টারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।
উপজেলা প্রকল্পবাস্তবায়ক কর্মকর্তা জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মেহেদি হাসান মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জামালউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, বিআরডিবি কর্মকর্তা শাহ্ জালাল, খাদ্য কর্মকর্তা ফারজানা আকতার মিলি, উপজেলা সহকারি শিক্ষাকর্মকর্তা জাকির হোসাইন, একাডেমিক সুপার ভাইজার সুনির্মল দেউড়ি।
ফম/এমএমএ/



