চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর তত্ত্বাবধানে ৪টি অবৈধ স্থাপনার বিরুদ্ধে ৪ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী।
রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, হাজীগঞ্জ উপজেলা সদরে যৌথ বাহিনী ও উপজেলা প্রশাসন সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করায় ৪টি অবৈধ স্থাপনার বিরুদ্ধে ৪ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনী কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


