হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

চাঁদপুর :  চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দুটি অবৈধ অস্ত্র, এ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরী হাত মোমা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার বলাখাল নামক স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাজীগঞ্জ উপজেলার বলাখাল নামক স্থান থেকে একটি ৭.৬২ মি.মি. চাইনিজ রাইফেল (চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ থেকে চুরি যাওয়া), একটি স্থানীয়ভাবে তৈরী ৭.৬২ মি.মি. রাইফেল , একটি রাউন্ট রাইফেল এ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরী হাত বোমা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধারকৃত অস্ত্রসমূহ এবং এ্যামুনিশন হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম