হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুরের আখন বাড়িতে পানিতে ডুবে মোবাশ্বেরা (৩) নামের শিশুর মৃত্যু মৃত্যু হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) বেলা ১১ টার দিকে নিজ বাড়ির পুকুরেরর পানিতে ডুবে এ ঘটনা ঘটে। শিশু মোবাশ্বেরা ওই বাড়ির আবদুল মান্নানের মেয়ে।
আবদুল মান্নান জানান, বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয় তার শিশু। পরে খোঁজ করে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানান, আমরা খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠিয়েছি।
ফম/এমএমএ/



